নির্বাচন কমিশনের সচিব পরিবর্তন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব মুহাম্মদ আবদুল্লাহকে শিল্পসচিব করে বদলি করা হয়েছে। একই সঙ্গে নির্বাচন কমিশন সচিবালয়ের ভারপ্রাপ্ত সচিব করা হয়েছে ঢাকা বিভাগীয় কমিশনার হেলালুদ্দীন আহমদকে।

আজ বৃহস্পতিবার এ বিষয়ে আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

এ ছাড়া প্রধানমন্ত্রীর একান্ত সচিব-২ নমিতা হালদারকে প্রবাসী ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগে সংযুক্ত অতিরিক্ত সচিব মো. আবদুল হান্নানকে ভূমি আপিল বোর্ডের চেয়ারম্যান করা হয়েছে।