নির্বাচন কমিশনের সামনে ককটেল বিস্ফোরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন (ইসি) কার্যালয়ের মূল ফটকের সামনে আজ রোববার দুপুরে ককটেলের বিস্ফোরণ হয়েছে। তবে এতে কারও হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।

ঘটনাস্থলে আনোয়ার হোসেন নামের এক রিকশাচালক প্রথম আলো ডটকমকে বলেন, যাত্রী নিয়ে তিনি নির্বাচন কমিশন কার্যালয়ের সামনে দিয়ে যাচ্ছিলেন। হঠাত্ দুই যুবক ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। ককটেলটি তাঁর পাশ দিয়ে চলে যাওয়ায় তিনি অল্পের জন্য রক্ষা পেয়েছেন। এ ঘটনায় কেউ হতাহত হয়নি বলে জানান তিনি।
ধারণা করা হচ্ছে, আতঙ্ক সৃষ্টির জন্য এ বিস্ফোরণ ঘটানো হয়।