নির্বাচন করছেন দুই হাশেম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুর ইউনিয়নে স্বল্পপেন্নাই উলুম মাদ্রাসা কেন্দ্রে ভোটারদের সারি। ছবিটি আজ শনিবার সকাল সাড়ে আটটার দিকে তোলা। ছবি: প্রথম আলো
কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুর ইউনিয়নে স্বল্পপেন্নাই উলুম মাদ্রাসা কেন্দ্রে ভোটারদের সারি। ছবিটি আজ শনিবার সকাল সাড়ে আটটার দিকে তোলা। ছবি: প্রথম আলো

কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুর ইউনিয়নে নির্বাচন করছেন দুই হাশেম। তাঁদের মধ্যে বর্তমান চেয়ারম্যান আবুল হাশেম বিএনপির প্রার্থী। আওয়ামী লীগের প্রার্থী আবুল হাসেম সরকার।

আজ শনিবার সকালে গৌরীপুরের বিভিন্ন কেন্দ্র ঘুরে আওয়ামী লীগ ও বিএনপি দুই দলেরই পোস্টার দেখা গেছে। দুই দলেরই প্রার্থী রয়েছেন। সকাল পৌনে নয়টার দিকে স্বল্পপেন্নাই উলুম মাদ্রাসা কেন্দ্রে গিয়ে দেখা গেল, বিএনপির প্রার্থী আবুল হাশেম নিজেই সবকিছু তদারক করছেন। পরিবেশ নিয়ে জানতে চাইলে বলেন, ‘আগের দিন রাতে তাঁর ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভয় দেখানো হলেও এখন পরিবেশ ভালো। সুষ্ঠু নির্বাচন হলে আমি এখানে জয়ী হব।’

আওয়ামী লীগের প্রার্থী আবুল হাসেম সরকারের ভাই আবুল বাশার সরকার ওই কেন্দ্রের তদারক করছেন। ভোটের পরিবেশ নিয়ে তিনি সন্তুষ্ট বলে জানালেন।

কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুর ইউনিয়নে স্বল্পপেন্নাই উলুম মাদ্রাসা কেন্দ্রে ভোটারদের সারি। ছবিটি আজ শনিবার সকাল সাড়ে আটটার দিকে তোলা। ছবি: প্রথম আলো
কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুর ইউনিয়নে স্বল্পপেন্নাই উলুম মাদ্রাসা কেন্দ্রে ভোটারদের সারি। ছবিটি আজ শনিবার সকাল সাড়ে আটটার দিকে তোলা। ছবি: প্রথম আলো

কেন্দ্রের ভোটার ষাটোর্ধ্ব বিল্লাল হোসেন বলেন, ‘আমাদের এই গৌরীপুরের ভোটের পরিবেশ সব সময় খুব ভালো। সারা দেশের পরিবেশ এমন হলে ভোটের আনন্দই অন্য রকম হতো।’

গৌরীপুরের বিভিন্ন কেন্দ্রে বর্ডার গার্ড বাংলাদেশসহ (বিজিবি) আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের নিরাপত্তার দায়িত্ব পালনে দেখা গেছে।