নির্বাচন করতে লাখ টাকা লাগে, সংক্ষুব্ধ আইনজীবীর রিট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘পর্যাপ্ত অর্থের অভাবে’ ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের মনোনয়নপত্র কিনতে ব্যর্থ হয়ে নির্বাচনের তফসিলের ওপর স্থগিতাদেশ চেয়ে হাইকোর্টে রিট করেছেন সুপ্রিম কোর্টের একজন আইনজীবী। তাঁর মতে, নির্বাচন করতে লাখপতি হতে হয়।
আইনজীবী সূত্রে জানা গেছে, সুপ্রিম কোর্টের আইনজীবী মো. ইউনূস আলী আকন্দ গতকাল বুধবার এই রিট হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় জমা দেন। গত ১৮ মার্চ নির্বাচন কমিশন ঘোষিত ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের তফসিল কেন অবৈধ ঘোষণা করা হবে না, ওই আবেদনে তা জানতে আদালতের কাছে রুল চাওয়া হয়েছে। সেই সঙ্গে উভয় সিটি করপোরেশনের তফসিলের ওপর স্থগিতাদেশ চেয়েছেন তিনি।