নির্বাচন করা গেলেও সংকট কাটবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বতন্ত্র সাংসদ ফজলুল আজিম বলেছেন, দুই নেত্রীর বৈঠকের মাধ্যমে সংকট নিরসন করে সমঝোতায় পৌঁছাতে হবে। নির্বাচন কোনো রকমে করতে পারলেও সংকটের সমাধান আসবে না। আজ বুধবার বিকেলে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (সংশোধনী) বিল-২০১৩-এর বক্তব্যে তিনি এ কথা বলেন।

ফজলুল আজিম বলেন, নির্বাচন হচ্ছে গণতন্ত্রের মহোত্সব। যদি একদলীয় নির্বাচন হয় তাহলে বিরোধী দল বলবে, ‘মানব না।’ তখন সংকট আরও বাড়বে। সংকট নিরসনে বিরোধী দলের সঙ্গে বসতে হবে। প্রয়োজনে সংসদের অধিবেশনের কার্যদিবস আরও বাড়াতে হবে। তিনি বলেন, বিরোধী দল রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাত্ করেছে। এখন সরকারের উচিত উদ্যোগ নেওয়া।

এ ব্যাপারে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, সংবিধান ও আইনের আওতায় আলোচনার সুযোগ এখনো আছে।

এর আগে বিকেল সাড়ে চারটার দিকে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের অধিবেশন শুরু হয়।