নির্বাচন কর্মকর্তাকে হুমকি, তিনজনের কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়া জেলা নির্বাচন কর্মকর্তা ফরিদুল ইসলামকে ভয়ভীতি প্রদর্শন ও হুমকি দেওয়ার অভিযোগে তিন যুবককে এক বছর করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বুধবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক এস এম জামাল আহমেঞ্চদ এ রায় দেন।
কারাদণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন কুষ্টিয়া শহরের পূর্ব মজমপুর এলাকার মুসা মিয়ার ছেলে মুস্তাফিজুর রহমান (৩০), মিরপুর উপজেলার রাজনগর গ্রামের ঠাণ্ডু মিয়ার ছেলে সাহাবুদ্দিন (২০) ও গোবিন্দপুর গ্রামের ফজলুল মিয়ার উজ্জ্বল মিয়া (২০)।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, গতকাল সকাল সাড়ে নয়টার দিকে ১০-১২ জন যুবক জেলা নির্বাচন সার্ভার কার্যালয়ে গিয়ে নির্বাচন কর্মকর্তার নাম-পরিচয় ও বাড়ির খবর জানতে চান। পরে সেখানে দায়িত্বরত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা জেলা গোয়েন্দা পুলিশকে বিষয়টি জানান। গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে তিনজনকে আটক করে রাতেই তাঁদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করে।
বিচারক এস এম জামাল আহমেঞ্চদ বলেন, দণ্ডবিধির ১৮৯ ধারায় তিন যুবককে এক বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে।