নির্বাচন কার্যালয় সংলগ্ন ভবন থেকে ১৯টি হাতবোমা ও সরঞ্জাম উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা নির্বাচন কার্যালয়-সংলগ্ন একটি ভবন থেকে পরিত্যক্ত অবস্থায় ১৯টি হাতবোমা ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে পুলিশ।
ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুর রব জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল গত সোমবার রাত সাড়ে নয়টার দিকে ওই ভবনে অভিযান চালায়। এ সময় পুলিশ সেখান থেকে ১৯টি বড় সাইজের হাতবোমা ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করে। সরঞ্জামগুলোর মধ্যে ছিল এলএমজি বাজি, চকলেট বাজি, মার্বেল, পাথর, দেশলাই, রিকশার বল, স্কচটেপ ও জর্দার খালি কৌটা। তবে এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।
ওসি বলেন, হরতাল-অবরোধে জনমনে আতঙ্ক ছড়াতে এগুলো ওই ভবনে মজুত করা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।