প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সিন্ডিকেট, শিক্ষা পর্ষদ ও অর্থ কমিটিতে ১৩ জন শিক্ষক প্রতিনিধি নির্বাচনে কাল রোববার ভোট হবে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তা ক্লাবে সকাল সাড়ে আটটা থেকে বেলা আড়াইটা পর্যন্ত ভোট গ্রহণ করা হবে বলে জানিয়েছেন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আবু বকর সিদ্দিক। এতে সিন্ডিকেটের ছয়টি শাখায় ছয়জন, শিক্ষা পর্ষদে দুটি শাখায় ছয়জন ও অর্থ কমিটিতে একজন শিক্ষক প্রতিনিধি নির্বাচন করা হবে। গত বুধবার আবু বকর সিদ্দিক স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে নির্বাচনে প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়। জাহাঙ্গীরনগর