নির্বাচন কেউ ঠেকাতে পারবে না: নাসিম
যেকোনো মূল্যে নির্বাচন হবে, এ নির্বাচন কেউ ঠেকাতে পারবে না। ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি এ কে এম ইকবাল আজাদের সঞ্চরণসভায় প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহামঞ্চদ নাসিম গতকাল সোমবার সন্ধ্যায় এসব কথা বলেন। মোহামঞ্চদ নাসিম বিরোধীদলীয় নেতাকে উদ্দেশ করে বলেন, ‘আপনি বলেছেন নির্বাচন দিলে শেখ হাসিনার মাথার চুল থাকবে না।’ তিনি বলেন, ‘নির্বাচন হবেই এবং শেখ হাসিনার মাথার চুল থাকবে।’
শহীদ ইকবাল আজাদ সঞ্চৃতি পরিষদ আয়োজিত স্থানীয় উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত সঞ্চরণসভায় সভাপতিত্ব করেন সঞ্চৃতি পরিষদের সভাপতি ও ইকবাল আজাদের সহধর্মিণী শিউলি আজাদ। সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সাংসদ র আ ম উবায়দুল মোক্তাদির চৌধুরী, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও জেলা পরিষদ প্রশাসক সৈয়দ এ কে এম এমদাদুল বারী প্রমুখ।