নির্বাচন ঘিরে বিএনপি-সমর্থক বিশিষ্টজনদের নতুন কমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এমাজউদ্দীন আহমদকে আহ্বায়ক করে ‘আদর্শ ঢাকা আন্দোলন’ নামের একটি কমিটি করেছেন বিএনপি-সমর্থক বিশিষ্টজনেরা। এ কমিটির ব্যানারে ঢাকায় বিএনপি-সমর্থিত প্রার্থীদের সিটি করপোরেশন নির্বাচনে অংশগ্রহণ করার কথা রয়েছে।
জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা শওকত মাহমুদকে কমিটির সদস্যসচিব করা হয়েছে।

নতুন এই কমিটি গঠনের কথা এমাজউদ্দীন আহমদ ‘প্রথম আলো’কে নিশ্চিত করেছেন। তিনি জানান, এই কমিটির সদস্য এক হাজার। আগামীকাল আনুষ্ঠানিকভাবে কমিটি ঘোষণা করা হতে পারে।

বিএনপি-সমর্থক বিশিষ্টজনদের সংগঠন ‘শত নাগরিক’-এর ব্যানারে বিএনপি-সমর্থিত প্রার্থীদের ঢাকায় নির্বাচনে অংশ নেওয়ার কথা ছিল। কিন্তু এ নিয়ে বিএনপিপন্থী পেশাজীবীদের একটি অংশ আপত্তি তোলে। এরই পরিপ্রেক্ষিতে নতুন এই কমিটি করা হচ্ছে।

অন্যদিকে চট্টগ্রামে বিএনপি-সমর্থিত মেয়র পদপ্রার্থী এম মনজুর আলম নির্বাচন করছেন ‘চট্টগ্রাম উন্নয়ন আন্দোলন’-এর ব্যানারে।