প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাত্র ২৪ ঘণ্টার নোটিশে কার্যকরী পরিষদের নির্বাচন ঘোষণার প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতির একাংশের নেতারা। গতকাল শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে নেতারা এ দাবি জানান।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে রেস্তোরাঁ মালিক সমিতির যুগ্ম মহাসচিব শাহ সুলতান বলেন, সমিতির বিধি অনুযায়ী ভোটার ৯২ জন। ৪ জুলাই নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়। ঘোষিত ভোটার তালিকার ৪০১ জনের মধ্যে ৩০৯ জনকে বিধিবহির্ভূতভাবে সদস্য করা হয়েছে। তাঁর দাবি, বিধি লঙ্ঘন করে ভুয়া ভোটার তালিকা তৈরি করা হয়েছে। সংবাদ সম্মেলনে নতুন নির্বাচনের তফসিল ঘোষণার জন্য ১২০ দিন সময় বাড়ানোর দাবি জানানো হয়।