নির্বাচন ট্রাইব্যুনাল গঠনের আবেদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) চট্টগ্রাম জেলা শাখার নির্বাচনে নানা অনিয়মের অভিযোগ এনে ট্রাইব্যুনাল গঠন করে ফলাফল বাতিলপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়েছেন সাধারণ সম্পাদক পদপ্রার্থী মিনহাজুর রহমান।গতকাল মঙ্গলবার নির্বাচনে দায়িত্ব পালনকারী কমিশনের কাছে তিনি এই আবেদন জানান। আবেদনে তিনি ব্যালট ছিনতাই ও ফলাফল পাল্টে দেওয়ার লিখিত অভিযোগ করেন।চার পৃষ্ঠার এই আবেদনে মিনহাজুর রহমান ভোটের আগে-পরের নানা অনিয়ম তুলে ধরেন। নির্বাচনের দিন ভোট গণনার সময় তিনি এক ভোটে বিজয়ী হওয়ার পরও স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) মোহাম্মদ শরীফকে জয়ী ঘোষণা করা হয়।মিনহাজুর রহমান নির্বাচনী ট্রাইব্যুনাল গঠনের আবেদনের সত্যতা স্বীকার করে বলেন, নির্বাচন কমিশনার কাজী শফিকুল ইসলাম তাঁর আবেদনপত্র গ্রহণ করেছেন। আবেদনের অনুলিপি বিএমএ কেন্দ্রীয় পরিষদেও পাঠানো হয়। গত ২৯ নভেম্বর বিএমএ নির্বাচন অনুষ্ঠিত হয়।