নির্বাচন ঠেকানোর ক্ষমতা বিএনপির নেই: তোফায়েল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৫ জানুয়ারির নির্বাচন বন্ধ করার ক্ষমতা বিরোধী দলের নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও শিল্পমন্ত্রী তোফায়েল আহমেদ। তিনি বিরোধী দলের ডাকা কাল রোববারের কর্মসূচি প্রতিরোধ করার জন্য একাত্তরের মতো ব্যূহ গড়ে তোলার জন্য সবার প্রতি আহ্বান জানান।
গতকাল শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে আবদুর রাজ্জাক স্মৃতি পরিষদের আলোচনা সভায় এসব মন্তব্য করেন তোফায়েল আহমেদ।