নির্বাচন থেকে গভীর রাতে পালাবেন না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, যথাসময়ে যথাযথ আইন অনুসরণ করেই ঢাকা সিটি করপোরেশন নির্বাচন হবে। বিএনপিকে উদ্দেশ করে তিনি বলেন, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনের মতো এ নির্বাচন থেকে ‘পালিয়ে’ যাবেন না। গতকাল রোববার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে বাঙালি জাতীয়তাবাদ পরিষদ আয়োজিত ‘তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা গণতন্ত্রের অন্তরায়’ শীর্ষক এক আলোচনা সভায় সুরঞ্জিত সেনগুপ্ত এসব কথা বলেন।সুরঞ্জিত বিএনপির উদ্দেশে বলেন, ‘ঢাকা সিটি করপোরেশন নির্বাচন থেকেও আপনারা পলায়ন কইরেন না। করলেও গভীর রাইতে না, রাস্তাঘাটে অনেক খারাপ লোকজন থাকে।’ তিনি বলেন, ‘সামনে কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচন, সেখানে আপনারা কী করবেন? আপনারা আসেন বা না আসেন, আওয়ামী লীগে-আওয়ামী লীগে নির্বাচন হবে। সাধারণ জনগণ সে নির্বাচনে অংশ নেবে।’সংগঠনের সভাপতি আবদুল হক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।