নির্বাচন থেকে দূরে রাখতে দ্রুত বিচার আইনের মেয়াদ বৃদ্ধি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নজরুল ইসলাম খান
নজরুল ইসলাম খান

বিএনপি ও বিরোধী রাজনৈতিক দলগুলোকে নির্বাচন থেকে দূরে রাখতে দ্রুত বিচার আইনের মেয়াদ বাড়ানো হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
আজ শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন অনুষ্ঠানে নজরুল ইসলাম খান এ অভিযোগ করেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেনসহ দলের শীর্ষ নেতাদের মুক্তির দাবিতে জাসাস কুমিল্লা জেলা (উত্তর) ওই মানববন্ধনের আয়োজন করে।
নজরুল ইসলাম খান বলেন, বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের জেলে পাঠানোর জন্য দ্রুত বিচার আইনের সময় পাঁচ বছর বাড়ানো হয়েছে। পাশাপাশি বিরোধী দলকে নির্বাচন থেকে দূরে রাখতে এবং নেতাদের নির্বাচনে অযোগ্য ঘোষণা করতেই এ মেয়াদ বাড়নো হয়েছে। কারণ কারও দুই বছরের বেশি সাজা হলে সে নির্বাচনে অযোগ্য হবে।
দেশে সরকারি দলের জন্য এক আইন আর বিরোধী দলের জন্য আরেক আইন চলছে বলে তিনি অভিযোগ করেন। তিনি অবিলম্বে খন্দকার মোশাররফ হোসেনসহ বিএনপির সব নেতার মুক্তি দাবি করেন।