নির্বাচন থেকে সরে আসার ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেহেরপুরের গাংনী পৌরসভা নির্বাচনে বিএনপির ‘বিদ্রোহী’ মেয়র প্রার্থী ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবলু নির্বাচন থেকে সরে আসার ঘোষণা দিয়েছেন। গতকাল শনিবার বেলা ১১টায় গাংনী উপজেলা বিএনপির কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।
সংবাদ সম্মেলনে আসাদুজ্জামান বাবলু বলেন, ‘বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও দলের প্রতি আস্থা রেখে এবং কেন্দ্রীয় কমিটির নির্দেশের প্রতি সম্মান দেখিয়ে আমি নির্বাচন থেকে সরে আসার ঘোষণা দিচ্ছি।’
সংবাদ সম্মেলনে জেলা বিএনপির সভাপতি ও সাবেক সাংসদ আমজাদ হোসেন, গাংনী উপজেলা বিএনপির সভাপতি রেজাউল হক, পৌর বিএনপির সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মোরাদ আলী উপস্থিত ছিলেন।