নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঝিনাইদহের শৈলকুপা পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী পৌর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক তৈয়বুর রহমান খান নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন।
গতকাল মঙ্গলবার বিকেলে নিজ বাসভবনে সংবাদ সম্মেলন করে দলীয় প্রার্থী কাজী আশরাফুল আজমকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ঝিনাইদহ পৌরসভার মেয়র সাইদুল করিম, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবদুল হাকিম, দপ্তর সম্পাদক আসাদুজ্জামান আসাদ, শৈলকুপা উপজেলা আওয়ামী লীগের সভাপতি শিকদার মোশারফ হোসেন প্রমুখ।