প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পটুয়াখালী-১ (সদর, মির্জাগঞ্জ ও দুমকি) আসনের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলেন আওয়ামী লীগের নেতা ও পটুয়াখালী পৌরসভার মেয়র শফিকুল ইসলাম।
প্রতীক বরাদ্দের তিন দিন পর গতকাল মঙ্গলবার সংবাদ সম্মেলনে তিনি এই ঘোষণা দেন। দুপুর সাড়ে ১২টায় পটুয়াখালী পৌরসভা মিলনায়তনে সংবাদ সম্মেলনে পটুয়াখালী শহর আওয়ামী লীগের সভাপতি শফিকুল ইসলাম লিখিত বক্তব্যে বলেন, ‘দলের কেন্দ্রীয় সিদ্ধান্ত এবং দলের প্রতি অবিচল আস্থা রেখে নির্বাচনে প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা না করার সিদ্ধান্ত নিয়েছি এবং প্রার্থিতা প্রত্যাহার করে নিলাম।’
প্রতীক বরাদ্দের দিন ১৪ ডিসেম্বর এই আসনে জাতীয় পার্টির মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদারকে (লাঙ্গল), স্বতন্ত্র প্রার্থী শফিকুল ইসলামকে (আনারস) ও জাসদের হাবিবুর রহমানকে (মশাল) প্রতীক বরাদ্দ দেওয়া হয়।