প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুর-৪ আসনের উপনির্বাচন থেকে সরে দাঁড়িয়েছে জাতীয় পার্টি (জাপা)।গতকাল সোমবার দলটির এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘সার্বিক পরিস্থিতি বিবেচনা করে জাতীয় পার্টির সংসদীয় বোর্ড গাজীপুর-৪ কাপাসিয়া আসনের উপনির্বাচনে কোনো প্রার্থী না দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে।’দলীয় সূত্র জানায়, আওয়ামী লীগের প্রার্থী তাজউদ্দীন আহমদের মেয়ে সিমিন হোসেনের বিপরীতে জেতার মতো ভালো প্রার্থী না পাওয়ায় জাপা এই নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছে। জানতে চাইলে জাপার মহাসচিব এ বি এম রুহুল আমীন হাওলাদারও তা স্বীকার করেন।