নির্বাচন থেকে সরে যাওয়ায় দলীয় নেতাকেই মারধর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার নাঙ্গলকোট পৌরসভার মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে যাওয়ায় মারধরের শিকার হয়েছেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল্লা মজুমদার। গত রোববার রাত আটটার দিকে নাঙ্গলকোট পৌর এলাকার রেসিডেন্সিয়াল স্কুলের সামনে ওই ঘটনা ঘটে। নাঙ্গলকোট পৌর বিএনপির সভাপতি নূরুল আমিন তাঁকে মারধরসহ লাঞ্ছনা করেন বলে প্রত্যক্ষদর্শী ও দলীয় সূত্রে জানা গেছে।সূত্র জানায়, রোববার রাত আটটার দিকে ওই স্কুলের সামনে বসে উভয় নেতাসহ দলীয় নেতা-কর্মীরা গল্প করছিলেন। এ সময় পৌর নির্বাচন নিয়ে কথা ওঠে। একপর্যায়ে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল্লা মজুমদার উত্তেজিত হয়ে পৌর বিএনপির সভাপতি নূরুল আমিনকে গালি দেন। নূরুল আমিনও তাঁকে পাল্টা গালি দেন। কথা-কাটাকাটির একপর্যায়ে নূরুল্লাকে কিলঘুষি মারেন নূরুল আমিন। তখন নূরুল্লাও নূরুল আমিনকে লাথি মারেন। এরপর উভয়ের মধ্যে ধস্তাধস্তি হয়।এ ব্যাপারে পৌর বিএনপির সভাপতি নূরুল আমিন বলেন, ‘ওনার (নূরুল্লা) সঙ্গে কথা-কাটাকাটি ও একটু হাতাহাতি হয়েছে। পৌর নির্বাচনে আমাদের না জানিয়ে বসে যাওয়ায় ওই ঘটনা ঘটে।’নূরুল্লা মজুমদার বলেন, ‘আমি নির্বাচন থেকে সরে যাওয়ার ঘটনায় তিনি গায়ে হাত তুলেছেন।’এ ব্যাপারে উপজেলা বিএনপির সভাপতি মোবাশ্বের আলম ভূঁইয়ার মুঠোফোনে গত সোমবার কয়েক দফা চেষ্টা করে সেটি বন্ধ পাওয়া গেছে।গত ১৮ জানুয়ারি অনুষ্ঠিত পৌর নির্বাচনে স্থানীয় বিএনপির দুটি পক্ষ থেকে দুজন মেয়র পদে প্রার্থী হন। নির্বাচনের চার দিন আগে নূরুল্লা মজুমদার প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে যান। আরেক প্রার্থী পৌর বিএনপির সাবেক সভাপতি এ কে এম নূরুল আফছারকে জেলা বিএনপি সমর্থন দেয়। এরপর নূরুল্লা মজুমদার নির্বাচন থেকে সরে দাঁড়ান।