নির্বাচন নিয়ে মন্তব্য করে ইউএনডিপির দুঃখপ্রকাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিয়োগ বিজ্ঞপ্তিতে দশম সংসদকে ‘একদলীয়’ এবং উপজেলা নির্বাচনকে ‘বিতর্কিত’ বলার বিষয়ে দুঃখ প্রকাশ করেছে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)। গতকাল সোমবার, ১৩ অক্টোবর তাদের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ বিষয়ে দুঃখ প্রকাশ করে ইউএনডিপি। একই সঙ্গে তারা ওয়েবসাইট থেকে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রত্যাহার করে নিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নিয়োগ বিজ্ঞপ্তিতে দশম সংসদ নির্বাচন ও উপজেলা নির্বাচন নিয়ে যে বক্তব্য দেওয়া হয়েছে, তা ইউএনডিপির অবস্থান নয়। বিজ্ঞপ্তিটি কোনো ধরনের পর্যালোচনা ও অনুমোদন ছাড়াই প্রকাশিত হয়েছিল। ভুলভাবে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির জন্য ইউএনডিপি নির্বাচন কমিশনের (ইসি) কাছে দুঃখ প্রকাশ করেছে।
গ্রহণযোগ্য নির্বাচন না হওয়ায় ইসির অনুদান কমছেসম্প্রতি ইউএনডিপি ইসির নির্বাচন-ব্যবস্থাপনা শক্তিশালী করা-সংক্রান্ত প্রকল্পে (এসইএমবি) একজন কারিগরি উপদেষ্টা নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দেয়। বিজ্ঞপ্তির পটভূমিতে ৫ জানুয়ারি অনুষ্ঠিত দশম সংসদ নির্বাচনকে একতরফা এবং উপজেলা নির্বাচনকে বিতর্কিত উল্লেখ করে প্রকল্পে অনুদানের টাকা কমিয়ে দেওয়ার কথা বলা হয়।
এ বিষয়ে গতকাল প্রথম আলোতে ‘গ্রহণযোগ্য নির্বাচন না হওয়ায় ইসির অনুদান কমছে, ইউএনডিপির সিদ্ধান্ত’ শিরোনামে প্রতিবেদন ছাপা হয়।
জানতে চাইলে ইসি সচিবালয়ের সচিব সিরাজুল ইসলাম প্রথম আলোকে বলেন, জাতীয় দৈনিকে ছাপা হওয়ার পর বিষয়টি নিয়ে ওই দিনই ইসির বৈঠকে আলোচনা হয়। এরপর ইসি সচিবালয় থেকে এ বিষয়ে ইউএনপির সঙ্গে আলোচনা করার জন্য অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিবকে অনুরোধ জানানো হয়। ইআরডি সচিব ইউএনডিপির কাছে ইসির অবস্থান তুলে ধরার পর তারা নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রত্যাহার করে নেয়।