নির্বাচন নিয়ে প্রস্তাব থাকলে তা সংসদে পেশ করতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, আওয়ামী লীগ গণতন্ত্র ও সংবিধানের প্রতি শ্রদ্ধাশীল। নির্বাচন নিয়ে বিরোধী দলের সুস্পষ্ট কোনো প্রস্তাব থাকলে সংসদে এসেই তা পেশ করতে হবে।গতকাল শনিবার দুপুরে সাতক্ষীরার দেবহাটা উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে মাহবুব উল আলম এসব কথা বলেন। দেবহাটার পারুলিয়ায় এ সম্মেলন অনুষ্ঠিত হয়।