নির্বাচন নিয়ে মাথাব্যথা নেই মন্ত্রণালয়ের!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দশম জাতীয় সংসদ নির্বাচন নিয়ে উৎসাহ নেই স্বরাষ্ট্র মন্ত্রণালয়েরও। সারা দেশে হতাহত, নাশকতা, নৃশংসতার ঘটনা ঘটলেও স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে তেমন কোনো নির্দেশনা ছিল না গতকাল নির্বাচনের দিন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, যেকোনো জাতীয় নির্বাচনে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, গুরুত্বপূর্ণ নির্দেশনা দেয়। কিন্তু গতকাল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বা সচিবসহ কোনো গুরুত্বপূর্ণ কর্মকর্তা মন্ত্রণালয়ে আসেননি। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী প্রায় দুই সপ্তাহ আগে নির্বাচন উপলক্ষে ঢাকা ছেড়ে পাবনা গেছেন আর ফেরেননি। বলা যায়, গতকাল মন্ত্রণালয়ও সরকারি ছুটি উপলক্ষে বন্ধ ছিল।