নির্বাচন নিয়ে হতাশ মার্কিন রাষ্ট্রদূত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বার্নিকাটের টুইট। ছবি: টুইটার থেকে নেওয়া
বার্নিকাটের টুইট। ছবি: টুইটার থেকে নেওয়া

ঢাকার মার্কিন দূতাবাস থেকে এখনো আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। তবে এরই মধ্যে তিনটি নগরের সিটি করপোরেশন নির্বাচন নিয়ে হতাশা প্রকাশ করেছেন মার্শা বার্নিকাট। টুইটার বার্তায় এই হতাশার কথা লিখেছেন মার্কিন রাষ্ট্রদূত।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত নির্বাচন নিয়ে চারটি টুইট করেছেন বার্নিকাট। এর মধ্যে সবচেয়ে ছোট টুইটটাই সবচেয়ে বড় বার্তা বহন করছে। দুপুর পৌনে দুটায় দেওয়া সেই টুইটে বার্নিকাট লিখেছেন, ‘যেকোনো মূল্যে জিততে চাওয়া আসলে কোনো জয়ই নয়।’ বিএনপি নির্বাচন থেকে সরে আসা নিয়েও তিনি হতাশা প্রকাশ করে টুইট করেন, ‘বাংলাদেশের তিনটি সিটি করপোরেশন নির্বাচন থেকেই বিএনপির সরে যাওয়ায় আমি হতাশ।’

ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিক্যাট আজ বনানী বিদ্যানিকেতন স্কুল কেন্দ্র পরিদর্শন করেন। ছবি: ফোকাস বাংলা
ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিক্যাট আজ বনানী বিদ্যানিকেতন স্কুল কেন্দ্র পরিদর্শন করেন। ছবি: ফোকাস বাংলা

বার্নিকাট এই নির্বাচন নিয়ে প্রথম টুইট করেছেন গতকাল। যেখানে তিনি লেখেন, ‘সুষ্ঠু, অবাধ ও বিশ্বাসযোগ্য নির্বাচন একটি স্বাস্থ্যকর গণতন্ত্রের মূল ভিত্তি। আশা করি আগামী কালকের নির্বাচন সেই চেতনারই উদাহরণ হয়ে থাকবে।’
আর আশা হতাশায় রূপ নিতে মাত্র কয়েক ঘণ্টা সময় লেগেছে। এরই মধ্যে বার্নিকাট বুঝেও গেছেন বাংলাদেশের গণতন্ত্রের মূল ভিত্তি কতটা শক্তিশালী এবং স্বাস্থ্যকর। দুপুর তিনটার দিকে তাঁর সর্বশেষ টুইটে সেই হতাশার কথা লিখেছেন বার্নিকাট, ‘ভয়ভীতি প্রদর্শন এবং সন্ত্রাসের এতগুলো তাৎক্ষণিক প্রতিবেদন ও বাংলাদেশের আজকের সিটি করপোরেশন নির্বাচনে ওপর পড়া তার প্রভাব নিয়ে আমি হতাশ।’