নির্বাচন পর্যবেক্ষণ করবে আটটি বেসরকারি সংস্থা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে নির্বাচন কমিশনের নিজেদের পর্যবেক্ষকের পাশাপাশি বেসরকারি সংস্থার পর্যবেক্ষকও থাকছেন।নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, নির্বাচনে নিজেদের পর্যবেক্ষকের পাশাপাশি আটটি বেসরকারি সংস্থার পর্যবেক্ষক থাকছে। এর মধ্যে জানিপপের ৩০ জন, আইন-সহায়তা কেন্দ্রের ১০ জন, বাংলাদেশ মানবাধিকার কমিশনের ২০ জন, ডেমক্রেসি ওয়াচের আটজন, খান ফাউন্ডেশনের আটজন, ইনস্টিটিউট ফর এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্টের (আইইডি) ২০ জন, ওয়েভ ফাউন্ডেশনের ২০ জন ও অধিকারের ১২ জন পর্যবেক্ষক রয়েছেন।