নির্বাচন পর্যবেক্ষণে 'হঠাৎ সাংবাদিক'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুয়াডাঙ্গার দুটি নির্বাচনী এলাকায় নির্বাচন পর্যবেক্ষণের জন্য ১৫৫টি ‘সাংবাদিক’ কার্ড দেওয়া হয়েছে। এসব কার্ডধারীরা কখনো কোনো পত্রিকায় কাজ না করলেও নির্বাচনী মাঠে ‘হঠাৎ সাংবাদিক’ হয়ে গেছেন। কার্ডধারী এসব ব্যক্তির বেশির ভাগই সরাসরি রাজনীতির সঙ্গে যুক্ত।
নাম প্রকাশে অনিচ্ছুক সংশ্লিষ্ট একজন সহকারী রিটার্নিং কর্মকর্তা জানান, আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত ব্যক্তিরা নামসর্বস্ব পত্রিকার পরিচয়পত্র জমা দিয়ে নির্বাচন কমিশনের ‘সাংবাদিক’ কার্ড সংগ্রহ করেছেন। নিয়েছেন যানবাহন ব্যবহারের অনুমতিও। এসব ‘হঠাৎ সাংবাদিকদের’ গলায় নির্বাচন কমিশনের কার্ড ঝুলিয়ে দলীয় প্রার্থীর পক্ষে প্রচারণা চালাতেও দেখা গেছে।