প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় প্রেসক্লাবের ব্যবস্থাপনা কমিটির নির্বাচন তিন মাস পিছিয়ে দেওয়া হয়েছে। আগামী ৩১ মার্চের মধ্যে ব্যবস্থাপনা কমিটির নির্বাচন ও দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠান করতে হবে। গতকাল সোমবার অনুষ্ঠিত প্রেসক্লাবের অতিরিক্ত সাধারণ সভায় এ-সংক্রান্ত প্রস্তাব পাস করা হয়েছে। এর ফলে ঘোষিত নির্বাচনের তফসিল বাতিল হয়ে গেছে। উল্লেখ্য, আগামী ২৯ ডিসেম্বর দ্বিবার্ষিক সাধারণ সভা ও ৩০ ডিসেম্বর নির্বাচন হওয়ার কথা ছিল। প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ক্লাব সভাপতি কামাল উদ্দিন সবুজ।