নির্বাচন বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ধুলাসার ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন উচ্চ আদালতের স্থগিতাদেশের পরিপ্রেক্ষিতে বন্ধ হয়ে গেছে। আগামী ২২ মার্চ ওই ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। ওই ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান কে এম খালেকুজ্জামান ১৫ ফেব্রুয়ারি উচ্চ আদালতে একটি রিট আবেদন করেন। ওই রিট পিটিশনে দাবি করা হয়েছে, ধুলাসার ইউনিয়নের ১ এবং ২ নম্বর ওয়ার্ড পায়রা সমুদ্রবন্দরের সীমানার মধ্যে পড়েছে। তাই ইউনিয়নের সীমানা পুনরায় চিহ্নিত করা প্রয়োজন। উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা এ বি এম সিদ্দিক বলেন, গত রোববার উচ্চ আদালতের আদেশ-সংক্রান্ত চিঠি নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে এসে পৌঁছেছে।