নির্বাচন বর্জন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার দৌলখাড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচনে দুই প্রার্থী নির্বাচন বর্জন করেছেন। তাঁরা হলেন বিএনপি-সমর্থিত প্রার্থী মাহফুজুর রহমান ও স্বতন্ত্র প্রার্থী ওমর ফারুক। নির্বাচনে প্রভাব বিস্তার, দলীয় কর্মীদের বাড়িতে হামলা এবং নির্বাচনের পরিবেশ না থাকায় তাঁরা নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। গতকাল শুক্রবার সকাল ১০টায় কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি কার্যালয়ে সংবাদ সম্মেলনে উভয় প্রার্থী এ ঘোষণা দেন। নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা