প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
৫ জানুয়ারির ‘প্রহসনের’ নির্বাচন বাতিল করে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নতুন নির্বাচনের দাবি জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিএনপি-জামায়াত সমর্থিত সাদা দলের শিক্ষকেরা। গতকাল মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনের সামনে ‘বিশ্ববিদ্যালয় সচেতন শিক্ষকবৃন্দ’ ব্যানারে আয়োজিত মানববন্ধনে তাঁরা এ দাবি জানান।
মানববন্ধনে সাদা দলের আহ্বায়ক সদরুল আমিন দাবি করেন, প্রহসনের এ নির্বাচন দিয়ে সরকার গঠন করলে তা অবৈধ সরকার হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য তাজমেরী এস এ ইসলাম বলেন, মানুষ ভোটের অধিকার থেকে বঞ্চিত হয়েছে। বিরোধী দলবিহীন এই নির্বাচন দেশের মানুষ প্রত্যাখ্যান করেছে। মানববন্ধনে অন্যদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের সাবেক সহ-উপাচার্য আ ফ ম ইউসুফ হায়দার, শিক্ষক সমিতির সহসভাপতি আখতার হোসেন খান, সিনেট সদস্য ওবায়দুল ইসলাম প্রমুখ বক্তৃতা করেন।