প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নরসিংদীর মাধবদী পৌর নির্বাচন বাতিল হওয়ায় বিএনপি প্রার্থী ও রিটার্নিং কর্মকর্তাকে অভিযুক্ত করে সংবাদ সম্মেলন করেছেন আওয়ামী লীগের প্রার্থী মোশাররফ হোসেন।
গতকাল শুক্রবার বেলা সাড়ে ১১টায় মাধবদীতে নিজ ব্যবসাপ্রতিষ্ঠানে সংবাদ সম্মেলনে তিনি ৬টি কেন্দ্রের ফলাফল বহাল রেখে স্থগিত করা বাকি ছয়টি কেন্দ্রে পুনরায় নির্বাচন দেওয়ার দাবি জানান।
মোশাররফ হোসেন বলেন, শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন হওয়া ছয়টি কেন্দ্রে বিকেল চারটার পর ভোট গণনার সময় হঠাৎ করে রিটার্নিং কর্মকর্তার নির্দেশে গণনা বাতিল করে ব্যালট বাক্স নরসিংদী নিয়ে যাওয়া হয়। পরে রহস্যজনক কারণে নির্বাচনই বাতিল ঘোষণা করা হয়।