নির্বাচন শুরু আজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচন আজ বুধবার থেকে শুরু হচ্ছে। কাল বৃহস্পতিবার বিকেল পাঁচটায় ভোটগ্রহণ শেষ হবে। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। নির্বাচনে ১৪টি পদে ৩৬ জন প্রার্থী হয়েছেন। প্রতিবারের মতো এবারও নির্বাচনে আওয়ামী লীগ ও বিএনপির সমর্থক আইনজীবী প্যানেলের প্রার্থীরা মূল প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন।