প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতির কার্যকরী পরিষদের বার্ষিক নির্বাচনে ১৪ দল-সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের গিয়াস উদ্দিন সভাপতি ও ২০ দল-সমর্থিত সম্মিলিত আইনজীবী ঐক্য পরিষদের নুরুল হক সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। গত মঙ্গলবার আইনজীবী পরিষদের বার্ষিক নির্বাচন হয়। গতকাল বুধবার সকালে ফলাফল ঘোষণা করা হয়। সমিতির মোট ১৫টি পদের মধ্যে সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের ১০ জন ও আইনজীবী ঐক্য পরিষদের পাঁচজন প্রার্থী জয়লাভ করেন। নির্বাচনে ৭৮৭ জন ভোটারের মধ্যে ৭৩৬ জন ভোটাধিকার প্রয়োগ করেন। রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করেন জেলা আইনজীবী সমিতির সভাপতি কবির উদ্দিন ভূঁইয়া।