নির্বাচন সম্পন্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীর সৈয়দপুর নির্মাণ শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচন গত শুক্রবার অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সভাপতি পদে মোকছেদ আলী ও সাধারণ সম্পাদক পদে মেক্তার হোসেন নির্বাচিত হয়েছেন। সকাল নয়টায় ভোট গ্রহণ শুরু হয়ে বিকেল পাঁচটায় শেষ হয়। এতে সহসভাপতি ছাইফুল, সহসাধারণ সম্পাদক আফতাব আলী বাট্টু, কোষাধ্যক্ষ জহুরুল হক, সাংগঠনিক সম্পাদক জামিল, দপ্তর সম্পাদক রবিউল ইসলাম, প্রচার সম্পাদক ইমতিয়াজ, ক্রীড়া সম্পাদক পদে জাবেদ প্রামাণিক, কার্যকরী সদস্য পদে ওয়াহেদ আলী, রাজু আহমেদ ও কফিল উদ্দিন নির্বাচিত হন। আইনজীবী ওবায়দুর রহমান প্রিসাইডিং কর্মকর্তার দায়িত্ব পালন করেন। সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি|