নির্বাচন সম্পন্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উৎসবমুখর পরিবেশে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ধানগড়া মডেল উচ্চবিদ্যালয়ের স্টুডেন্টস কাউন্সিল নির্বাচন সম্পন্ন হয়েছে। এ বিদ্যালয়ে গতকাল মঙ্গলবার সকাল ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ করা হয়। ১ হাজার ২৫ ছাত্রছাত্রীর মধ্যে ৬৭৩ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করে। বিকেলে ভোটের ফলাফল ঘোষণা করে নির্বাচন পরিচালনা কমিটির প্রধান বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র মেহেদী হাসান। সর্বোচ্চ ভোট পেয়েছে ষষ্ঠ শ্রেণির ছাত্র ওমর ফারুক নিবিড়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক তোফাজ্জল হোসেন খন্দকার বলেন, নিয়ম অনুযায়ী নির্বাচনের সব কাজ শিক্ষার্থীরাই করেছে। এতে তাদের মধ্যে গণতান্ত্রিক ভাবধারা জাগ্রত হবে বলে তিনি মন্তব্য করেন।