নির্বাচন সম্পন্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের সখীপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচনে সভাপতি পদে শহীদুল ইসলাম ও সাধারণ সম্পাদক পদে এ কে এম সাইফুল্লাহ পুনর্নির্বাচিত হয়েছেন। গতকাল শনিবার সখীপুর পিএম পাইলট মডেল স্কুল অ্যান্ড কলেজে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। শহীদুল ইসলাম ৩৮৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মতিউর রহমান ভূঁইয়া পেয়েছেন ২৩১ ভোট। সাধারণ সম্পাদক পদে এ কে এম সাইফুল্লাহ ২৭০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী এ কে এম ফজলুল হক পেয়েছেন ২৫৭ ভোট।