নির্বাচন সম্পন্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর কলাপাড়া পৌর শহরের খেপুপাড়া মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি গঠনের লক্ষ্যে অভিভাবক প্রতিনিধি নির্বাচন গত সোমবার সম্পন্ন হয়েছে। সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এ ভোট হয়। এতে এস এম শহীদুল ইসলাম, প্রফুল্ল চন্দ্র হাওলাদার, হিরা হাওলাদার এবং এ কে এম শামসুল আলম নির্বাচিত হয়েছেন। উপজেলা একাডেমিক সুপারভাইজার ও নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তা মনিরুজ্জামান খান বলেন, নির্বাচনে মোট ১১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। ১ হাজার ৪১২ জন ভোটারের মধ্যে ৯৯৫ জন ভোট দেন।