নির্বাচন সম্পন্ন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নওগাঁ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির দ্বিবার্ষিক নির্বাচন গতকাল শনিবার শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। সকাল নয়টা থেকে বিকেল চারটা পর্যন্ত নওগাঁ বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজে বিরতিহীনভাবে ভোট নেওয়া হয়। নির্বাচন উপলক্ষে ভোট গ্রহণ এলাকায় কড়া নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়। ব্যবসায়ী নেতা মহাম্মদ আলী ও ইকবাল শাহরিয়ারের নেতৃত্বে দুটি প্যানেলে ১৬ পদের বিপরীতে মোট ৩২ জন প্রতিদ্বন্দ্বিতা করেন। মোট ভোটার ছিলেন ১ হাজার ৮৭০ জন। নির্বাচন পরিচালনা বোর্ডের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন আইনজীবী পীযূষ বর্মণ। আজ রোববার ফল দেওয়া হবে।