নির্বাচন সম্পন্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁ জেলা বার অ্যাসোসিয়েশনের নির্বাচনে সভাপতি পদে সরদার সালাউদ্দিন এবং সাধারণ সম্পাদক হিসেবে আবু বেলাল হোসেন নির্বাচিত হয়েছেন। নওগাঁ জেলা বারের ১৫ কার্যনির্বাহী পদে গত মঙ্গলবার ভোট গ্রহণ হয়। এতে সাধারণ সম্পাদকসহ মোট ৮টি পদে বিএনপি-সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম জয়ী হয়েছে। অন্যদিকে বামপন্থী আইনজীবীদের সংগঠন গণতান্ত্রিক আইনজীবী সমিতি সভাপতিসহ দুটি পদে জয়ী হয়েছে। আর কার্যনির্বাহী কমিটির পাঁচ পদে জয়ী হয়েছেন আওয়ামী লীগ-সমর্থিত আওয়ামী আইনজীবী পরিষদের প্রার্থীরা। নির্বাচনে বিজয়ী অন্য প্রার্থীরা হলেন সিরাজুল ইসলাম, মিনা বেগম, মিরাজুল ইসলাম, এ এম সারোয়ার হোসেন, শাহরিয়ার হোসেন, মনোয়ার হোসেন, আনোয়ার হোসেন, জিল্লুর রহমান, আসাদুজ্জামান, রফিকুল ইসলাম, কাজী হাসানুজ্জামান প্রমুখ। নওগাঁ প্রতিনিধি