নির্বাচন সুষ্ঠু করতে যা প্রয়োজন তা করা হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্বাচন কমিশনার মো. জাবেদ আলী বলেছেন, সুষ্ঠু, নিরপেক্ষ ও সবার কাছে গ্রহণযোগ্য নির্বাচনের স্বার্থে যা যা করা প্রয়োজন, সবার সহযোগিতায় তার সবই করা হবে। ভোটাররা যাতে তার কাঙ্ক্ষিত প্রার্থীকে নির্বিঘ্নে ভোট দিতে পারেন, সে ব্যবস্থা নেওয়া হবে।
জাবেদ আলী বলেন, অনেক প্রার্থী কারচুপির আশঙ্কা করেছেন। আশঙ্কা থাকতেই পারে। প্রার্থীরা সব সময় মনে করেন, তিনি বিজয়ী হবেন। আর হেরে গেলে মনে করেন নির্বাচন সুষ্ঠু হয়নি।
গতকাল সোমবার টাঙ্গাইলের আটটি পৌরসভা নির্বাচনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় বক্তৃতাকালে জাবেদ আলী এ কথা বলেন। টাঙ্গাইল শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা প্রশাসক মাহবুব হোসেনের সভাপতিত্বে সভা হয়।