নির্বাচন সুষ্ঠু করতে সহায়তা কামনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের আসন্ন নির্বাচন অবাধ ও সুষ্ঠু করার জন্য মুক্তিযোদ্ধাদের সহযোগিতা চাইল এই নির্বাচনের জন্য গঠিত নির্বাচন কমিশন।

গতকাল শনিবার সরকারি পরিবহন পুল ভবনে প্রাইভেটাইজেশন কমিশনের সভাকক্ষে এক মতবিনিময় সভায় এ সহযোগিতা চাওয়া হয়। নির্বাচন কমিশন এই সভার আয়োজন করে। এতে বিভিন্ন পর্যায়ের নেতৃস্থানীয় মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন। ২১ অক্টোবর এ নির্বাচন অনুষ্ঠিত হবে।

সভাপতির বক্তব্যে প্রধান নির্বাচন কমিশনার ও মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা বলেন, এমন একটি নির্বাচন যাতে হয়, যেটা আগামী জাতীয় নির্বাচনে মডেল হতে পারে। এ জন্য সবার সহযোগিতা প্রয়োজন।

মতবিনিময় সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সচিব কে এইচ মাসুদ সিদ্দিকী, এই নির্বাচনের নির্বাচন কমিশনার সাবেক সচিব শাহজাহান সিদ্দিকী, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল জালাল উদ্দিন সিদ্দিকী, অবসরপ্রাপ্ত মেজর এম আবদুস সালাম, মুক্তিযোদ্ধা নেতা আবদুল আহাদ চৌধুরী।