নির্বাচন সুষ্ঠু হলে ফল মেনে নেবেন তাবিথ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর উত্তরে মানারাত ইন্টারন্যাশনাল স্কুলের ভোটকেন্দ্রে ভোট দেন বিএনপি-সমর্থিত মেয়র পদপ্রার্থী তাবিথ আউয়াল। ছবি: সাজিদ হোসেন
রাজধানীর উত্তরে মানারাত ইন্টারন্যাশনাল স্কুলের ভোটকেন্দ্রে ভোট দেন বিএনপি-সমর্থিত মেয়র পদপ্রার্থী তাবিথ আউয়াল। ছবি: সাজিদ হোসেন

নির্বাচন সুষ্ঠু হলে ফল মেনে নেবেন বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি-সমর্থিত মেয়র প্রার্থী তাবিথ আউয়াল। 
আজ মঙ্গলবার সকাল আটটার পর গুলশানে মানারাত ইন্টারন্যাশনাল স্কুল কেন্দ্রে ভোট দেন তাবিথ। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।
বিএনপি-সমর্থিত এই মেয়র প্রার্থী বলেন, আমরা শেষ পর্যন্ত মাঠে থাকব। নির্বাচন সুষ্ঠু হলে ফল মেনে নেব।
ঢাকার উত্তর ও দক্ষিণ এবং চট্টগ্রাম সিটি করপোরেশনে আজ ভোট নেওয়া হচ্ছে। সকাল আটটায় ভোট নেওয়া শুরু হয়েছে। চলবে বিকেল চারটা পর্যন্ত।
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, আজ তিন সিটি করপোরেশন নির্বাচনে ভোট দেবেন ৬০ লাখ ৩৩ হাজার ১২৫ জন। ঢাকা উত্তরে ভোটার প্রায় সাড়ে ২৩ লাখ, দক্ষিণে ১৮ লাখ ৭০ হাজার ও চট্টগ্রামে ১৮ লাখ ১৩ হাজার।
আজকের নির্বাচনে মেয়র প্রার্থীদের মধ্যে বেশি আলোচনায় আছেন ঢাকা উত্তরে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী আনিসুল হক ও বিএনপি-সমর্থিত তাবিথ আউয়াল, ঢাকা দক্ষিণে বিএনপি-সমর্থিত মির্জা আব্বাস ও আওয়ামী লীগ-সমর্থিত সাঈদ খোকন। চট্টগ্রামে রয়েছেন বিএনপি সমর্থিত মোহাম্মদ মনজুর আলম ও আওয়ামী লীগ-সমর্থিত আ জ ম নাছির উদ্দিন।