নির্বাচন সুষ্ঠু হয়েছে: ব্রতী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন অবাধ, সুষ্ঠু ও সুন্দরভাবে অনুষ্ঠিত হয়েছে বলে প্রাথমিক প্রতিবেদনে উল্লেখ করেছে নির্বাচন পর্যবেক্ষক সংস্থা ব্রতী। গতকাল বৃহস্পতিবার নির্বাচন পর্যবেক্ষণ শেষে সংস্থাটি এ প্রতিবেদন পাঠায়।

প্রতিবেদনে বলা হয়েছে, ব্রতীর পর্যবেক্ষকেরা বিভিন্ন কেন্দ্রে ৬২০ জন পোলিং অফিসার ও নির্বাচন কর্মকর্তা এবং প্রায় ২৪০ জন ভোটারের সঙ্গে কথা বলে এই তথ্য সংগ্রহ করেছেন।