নির্বাচন স্থগিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাগেরহাটের ফকিরহাট উপজেলার মূলঘর ইউনিয়ন পরিষদের নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন। বিএনপির চেয়ারম্যান প্রার্থী আকতারুজ্জামান মন্টুর দায়ের করা অভিযোগের পরিপ্রেক্ষিতে কমিশন এই সিদ্ধান্ত নিয়েছে। গতকাল বৃহস্পতিবার জেলা নির্বাচন কর্মকর্তাকে চিঠিতে বিষয়টি জানিয়েছে কমিশন। বাগেরহাট জেলা নির্বাচন কর্মকর্তা মো. রুহুল আমিন মল্লিক প্রথম আলোকে বলেন, ‘আকতারুজ্জামানের অভিযোগ তদন্ত করে এর সত্যতা পেয়েছি। বিষয়টি আমরা জানালে ওই ইউনিয়নের নির্বাচন স্থগিত করে নির্বাচন কমিশন।’ আকতারুজ্জামান গত ২২ ফেব্রুয়ারি মনোনয়নপত্র দাখিল করতে গেলে বাধার মুখে পড়েন।