নির্বাচন স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সীমানা-সংক্রান্ত জটিলতার কারণে জামালপুরের মাদারগঞ্জ উপজেলার চরপাকেরদহ, বালিজুড়ী ও জোড়খালী ইউনিয়ন পরিষদের নির্বাচনের ওপর তিন মাসের স্থগিতাদেশ দিয়েছেন হাইকোর্টের একটি বেঞ্চ। আদালতের আদেশ গতকাল বুধবার বিকেলে উপজেলা নির্বাচন কার্যালয়ে পৌঁছায়। উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, গত ৩০ মার্চ চরপাকেরদহ ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান শাহ মোহাম্মদ মজনু, বালিজুড়ী ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান মঞ্জুরুল ইসলাম ও জোড়খালী ইউনিয়নের ভোটার ওবায়দুল ইসলাম নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে রিট করেন। উপজেলা নির্বাচন কর্মকর্তা নাজমুল হুদা বলেন, এ উপজেলার বাকি চারটি ইউনিয়নের নির্বাচন চতুর্থ ধাপে অনুষ্ঠিত হবে।