নির্বাচন স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার ৩ নম্বর যোগ্যাছোলা ইউনিয়ন পরিষদের নির্বাচন তিন মাসের জন্য স্থগিত করা হয়েছে। এই ইউনিয়নের সীমানা নিয়ে বিরোধ নিষ্পত্তি না হওয়ায় উচ্চ আদালত তিন মাসের জন্য নির্বাচন স্থগিত করেছেন। খাগড়াছড়ি জেলা নির্বাচন কর্মকর্তা নুরুল আলম বলেন, তফসিল অনুযায়ী ২৩ এপ্রিল ভোট গ্রহণের কথা ছিল। সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তাকে ভোট বক্স ও ব্যালট পেপারসহ যাবতীয় সরঞ্জাম বুঝিয়ে দেওয়া হয়। হাইকোর্টের আদেশ পাওয়ার পর নির্বাচন স্থগিত করা হয়েছে।