প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার সোনাতনী ইউনিয়ন পরিষদের নির্বাচন এক মাসের জন্য স্থগিত করা হয়েছে। গত বৃহস্পতিবার রাতে উচ্চ আদালতের এ-সংক্রান্ত একটি আদেশ জেলা নির্বাচন কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে পৌঁছেছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম আহমেদ জানান, সীমানা নির্ধারণ নিয়ে জটিলতা থাকায় উচ্চ আদালতে একটি রিট পিটিশন দাখিল করেন ওই ইউনিয়নের মাকড়া গ্রামের রজব আলী। বৃহস্পতিবার শুনানি শেষে আদালত এক মাসের জন্য নির্বাচন স্থগিত করে আদেশ জারি করেন। আদেশের পরিপ্রেক্ষিতে নির্বাচন স্থগিত করা হয়েছে। আজ শনিবার এই ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।