নির্বাচন স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নড়াইলের লোহাগড়া উপজেলার শালনগর ইউনিয়ন পরিষদের নির্বাচন স্থগিত করা হয়েছে। গতকাল সোমবার উপজেলা নির্বাচন কর্মকর্তা ও ওই ইউনিয়নের রিটার্নিং কর্মকর্তা এ টি এম শামীম মাহমুদ নির্বাচন স্থগিতের ঘোষণা দেন। আগামী ৪ জুন ষষ্ঠ ধাপে এ নির্বাচন হওয়ার কথা ছিল। এ টি এম শামীম মাহমুদ জানান, সীমানাসংক্রান্ত বিরোধের কারণে আলফাডাঙ্গা উপজেলার গোপালপুর ইউনিয়নের দুই ব্যক্তি ২৪ মে হাইকোর্টে একটি রিট পিটিশন করেন। এর ভিত্তিতে হাইকোর্ট ওই ইউনিয়নের নির্বাচন বন্ধের নির্দেশ দেন।
লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি