নির্বাচন স্থগিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সন্দ্বীপ এডুকেশন সোসাইটির নির্বাচন স্থগিত করেছেন আদালত। গতকাল বৃহস্পতিবার চট্টগ্রামের প্রথম সিনিয়র সহকারী জজ আদালত এই নিষেধাজ্ঞা জারি করেন। কাল শনিবার এ নির্বাচন হওয়ার কথা ছিল।প্রসঙ্গত, ১৯৪৯ সালে গঠিত এ সংগঠনের ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত না করায় অস্থায়ী নিষেধাজ্ঞা চেয়ে আদালতে আবেদন করেন মোহাম্মদ মামুনুর রশিদ গং।