প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন ও সাধারণ সম্পাদক মোস্তফা মোহসীন বর্তমান চলমান রাজনৈতিক সংকট নিরসনে ৫ জানুয়ারির নির্বাচন স্থগিত করে রাজনৈতিক দল, বুদ্ধিজীবী ও পেশাজীবীদের সমন্বয়ে জাতীয় সংলাপের মাধ্যমে সিদ্ধান্ত নেওয়ার দাবি জানিয়েছেন।
গতকাল বৃহস্পতিবার গণমাধ্যমে গণফোরামের পাঠানো এ বিবৃতিতে বলা হয়, ৫ জানুয়ারির নির্বাচন চলমান সংকটকে আরও ঘনীভূত করবে। রাজনৈতিক পরিস্থিতিকে আরও ভয়াবহ অনিশ্চয়তার দিকে নিয়ে যাবে। এই নির্বাচন দেশের মানুষ ও বিদেশিদের কাছে চলমান সংকটকে আরও গভীর ও দীর্ঘস্থায়ী করবে। বিজ্ঞপ্তি।